• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৪:২৯ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১২ জুলাই ২০২৪ দুপুর ১২:০০:২৮

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ জুলাই শুক্রবার সকাল ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।  

Ad
Ad

নিহত বর্ণা আক্তার ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে।

Ad

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাদশা মিয়ার সাথে বর্ণা আক্তারের পারিবারিকভাবে দুই বছর আগে বিয়ে হয়। ১১ জুলাই রাতে বর্ণা তার বাবার সাথে মোবাইলে কথা বলছিলেন, এ সময় হঠাৎ করে কল কেটে যায়৷পরে পরিবারের লোকজন করার চেষ্টা করেও আর বর্ণার সাথে যোগাযোগ করতে পারেনি৷

পরে মধ্যরাতে বর্ণা আক্তারের প্রতিবেশীর মাধ্যমে তার স্বজনরা জানতে পারেন, তাদের মেয়ে মারা গেছেন। খবর পেয়ে তারা ছুটে এসে তার মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩



ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:২৫




রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৬


পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২১:৫৬


Follow Us