• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:২৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮

৯ জুলাই ২০২৪ সকাল ১১:২১:৪৬

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বনানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

৯ জুলাই মঙ্গলবার ভোররাতে বনানীর লিচুতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০)। এছাড়া এক অজ্ঞাত নারী রয়েছেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, ভোররাতের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম ও জামাল নামে আরও দুজন মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত ৮ জন হাসপাতালটির বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২