• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৭:৩৬ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার ২

১১ জুন ২০২৪ বিকাল ০৩:৩১:৫০

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ১৪৭০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১০। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলো, দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা পানগাঁও এলাকার শফিকুল ইসলাম (৪৭) ও মাসুম রানা (৪২)।

Ad
Ad

১১ জুন মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব ১০ সদর দপ্তরে অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

Ad

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর পানগাও এলাকার বাচ্চু ভূঁইয়ার বাড়ির সামনে থেকে প্রাইভেটকারে পরিবহনের সময় ৩৭০ বোতল ফেনসিডিলসহ এদের দুজনকে গ্রেফতার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী কাদিরগাও এলাকার শফিকুলের ভাড়া বাসা থেকে আরও ১১০০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার শফিকুলের বিরুদ্ধে যশোরের কেশবপুর এবং সাতক্ষীরার কলারোয়া থানায় দুটি মাদক মামলা ও মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মাদক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২




Follow Us