• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০০:০৪ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জ রিকশায় মিলল ১৩ কেজি গাঁজা, আটক ১

৭ জুন ২০২৪ সকাল ১০:৪৯:০৪

বেগমগঞ্জ রিকশায় মিলল ১৩ কেজি গাঁজা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ।  

Ad

গ্রেফতার নুর মোহাম্মদ (৫৫) নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজচড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

Ad
Ad

৬ জুন বৃহস্পতিবার এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এর আগে, ৫ জুন বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কেন্দুরবাগ বাজার থেকে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথায় সড়কে অবস্থান নেয় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল। ওই সময় কেন্দুরবাগ থেকে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসতে দেখে থামতে সংকেত দেয় পুলিশ। তাৎক্ষণিক চালক অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করে রিকশা তল্লাশি করে দুটি প্যাকেটে ৫ কেজি করে ১০ কেজি, ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১ কেজি করে মোট ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন ২৫ মন্ত্রী
শপথ নিলেন ২৫ মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৮


প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২১:৩৩



গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩০:২০




শরীয়তপুরে আমগাছে ঝুলছিল বিএনপি নেতার মরদেহ
শরীয়তপুরে আমগাছে ঝুলছিল বিএনপি নেতার মরদেহ
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:৩৪


Follow Us