• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:০৫:৩২ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

রামগঞ্জে দোকান ভাংচুরের ঘটনায় মামলা

১ জুন ২০২৪ সকাল ১০:৪১:০৮

রামগঞ্জে দোকান ভাংচুরের ঘটনায় মামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে লক্ষ্মীপুরের রামগঞ্জে মহসিন হোসেনের ফল দোকানে ঢুকে ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। এতে রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন রবিন মাল ও পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মালসহ ৭ জনকে আসামি করা হয়।

৩০ মে বৃহস্পতিবার দুপুরে মহসিন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

বাদীর আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, আদালতের বিচারক তাহরিন আক্তার নরিন মামলাটি আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ডিবির ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাদী মহসিনদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় অভিযুক্তরা একটি মামলা করেছিলেন। আদালত ওই মামলায় মহসিনসহ অন্যান্যদের জামিন দিয়েছেন।

রবিন ও ফয়সাল ছাড়া অভিযুক্ত অন্যরা হলেন খোকা মাল, তোসাদ্দেক হোসেন মানিক মাল, রুবেল হোসেন অনন্ত, সাইফুল হোসেন, কাউছার মাল। তারা রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার বাসিন্দা।

মহসিন রামগঞ্জ সরকারি কলেজ গেইট এলাকার আব্দুল্লাহ আহাদ এন্টারপ্রাইজ নামে ফল দোকানের স্বত্ত্বাধিকারী।

আরও পড়ুন

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রবিন ও ফয়সাল মোটরসাইকেল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে কাজ করেছেন। কলেজ গেইটে মহসিনের ফল দোকানে আনারস প্রতীকের প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাতের সমর্থকরা এসে সময় কাটাতো। এর জের ধরে ২১ মে নির্বাচনের দিন মহসিনকে অভিযুক্ত রবিন মালসহ অন্যরা মারধর করে। পরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে মারধরের ঘটনায় স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার দেন মহসিন।

২৮ মে মহসিন দোকানের শার্টার অর্ধেক নামিয়ে নামাজ পড়তে যান। এ সময় অভিযুক্তরা তার দোকানে ঢুকে ভাঙচুর চালায়। তার ক্যাশবাক্সে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন বাদী। দোকানে ভাঙচুরে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।

বক্তব্য জানতে রামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মালকে কল দিলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদক কারবারি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রধান অভিযুক্ত তানভীর হোসেন রবিন মাল পাল্টা অভিযোগ করে বলেন, আমাদেরকে মেরে আহত করেছে। আমরা মহসিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি। আমি আহত অবস্থায় ঢাকায় হাসপাতালে ভর্তি আছি। এখন মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে মহসিন মামলা করেছে বলে শুনেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫০:৫৮


২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১