• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৪০:৩৬ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

আরও ৩ উপজেলার নির্বাচন স্থগিত

২৮ মে ২০২৪ বিকাল ০৩:১৭:৪৮

আরও ৩ উপজেলার নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে আরও তিনটি উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২৮ মে মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। উপজেলাগুলো হচ্ছে- নেত্রকোণার খালিয়াজুরী, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।

ইসি বলছে, খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায়, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে তৃতীয় ধাপে ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি। এর মাধ্যমে সর্বমোট ২২ উপজেলার ভোট স্থগিত করা হলো। ফলে আগামী ২৯ মে ৮৭ উপজেলায় ভোট হবে।

উপজেলাগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী, আগুনঝারা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর।

এছাড়া, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা ও রাঙামাটির বাঘাইছড়ি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ৫ খাবার
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ৫ খাবার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:০৪




৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৫:৫৯



ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬