• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৩১:২০ (01-May-2026)
  • - ৩৩° সে:

হিলিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

১৫ মার্চ ২০২৩ বিকাল ০৫:০৯:৩৮

হিলিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

হিলি প্রতিনিধি: ‘নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ১৫ মার্চ বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

Ad
Ad

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিভিন্ন হোটেল ও মুদি ব্যবসায়ীদের নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোকলেদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান পারুল নাহার, কৃষি কর্মকতা ড.মমতাজ সুলতানা, ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেণ। সেই সাথে আসন্ন রমজানে কোনও পণ্যের দাম যেন বাড়ানো না হয় সে বিষয়েও আলোচনা করা হয়। হোটেলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার উৎপাদন ও পরিবেশনের কথা বলা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭









Follow Us