• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই বৈশাখ ১৪৩৩ রাত ১২:৪৩:১৩ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীর সীমান্ত সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

২৩ মে ২০২৪ সন্ধ্যা ০৭:২৬:১৮

রাজস্থলীর সীমান্ত সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হেলাল উদ্দিন রাঙ্গামাটির লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে।

Ad
Ad

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত হেলাল উদ্দিন সীমান্ত সড়কের ফারুক নামে এক শ্রমিক মাঝির আন্ডারে বার্বুচির কাজে নিয়োজিত ছিলেন। ২০ মে সোমবার অসুস্থার কারণে কর্মস্থল থেকে রাজস্থলীতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিহতের পরিবার গত ২২ মে রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করে।

Ad

২৩ মে বৃহস্পতিবার আত্নীয় স্বজনরা সীমান্ত সড়কে খোঁজাখুঁজি করলে হেলালের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা, তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৮:১৮







নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:০৯



Follow Us