• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৪৯:২৬ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

১২ মে ২০২৪ বিকাল ০৫:০৬:০৫

মাগুরায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি: মাগুরার মোহাম্মদপুরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্র এবং স্ত্রীর পরকীয়া প্রেমিকের শারীরিক নির্যাতনের শিকার হয়ে  আফজাল শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এমন অভিযোগ এনে মানববন্ধন করেছে নিহতের প্রথম পক্ষের পরিবার আত্মীয়স্বজন এবং এলাকাবাসী।

১১ মে শনিবার উপজেলার রাজাপুর বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নিহত আফজাল শেখ নিত্যানন্দপুর গ্রামের মৃত ছায়েন উদ্দিন শেখের ছেলে।

নিহত আফজাল শেখের প্রথম পক্ষের পুত্র নুরুল্লাহ শেখ দাবি করেন, ঘটনার দিন তার বাবাকে তার সৎ ভাই নুর আলম এবং সৎ মা শিল্পী বেগম শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তার বাবার মৃত্যু হয়। তার দাবি, তার বাবাকে হাসপাতালের নেয়ার পথে সুকৌশলে গলা টিপে হত্যা করে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে তারা। এ বিষয়ে মামলা করতে মোহাম্মদপুর থানায় গেলে থানায় মামলা না নেওয়ার ও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিল্পী বেগম এবং নুর আলমের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহানুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫