• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৮:০২ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ডোমারে ভোট গণনা চলাকালে অতর্কিত হামলা ও ভাংচুর

৯ মে ২০২৪ দুপুর ১২:৩২:৩৬

ডোমারে ভোট গণনা চলাকালে অতর্কিত হামলা ও ভাংচুর

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ভোট গণনা চলাকালে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ডোমার উপজেলা পরিষদের ভোট গণনার কন্ট্রোলরুম ধ্বংসস্তূপে পরিণত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ মে বুধবার রাত সড়ে ৯টার দিকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের সমর্থকরা অতর্কিত এই হামলা চালায়। এ সময় দরজা, চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাংচুর করেন হামলাকারীরা। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী বলেন, এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের আইন আওতায় নেয়া হবে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নূর-ই-আলম। বেসরকারিভাবে টেলিফোন প্রতীক নিয়ে ৩১,৪২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আক্তার (সুমি) এবং আনারস প্রতীক নিয়ে ২৩,১৩৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

নবনির্বাচিত ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে। এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এবং নির্বাচনের ফলাফল যেনো দেয়া না হয় সেজন্য নির্বাচন প্রতিহত করার চেষ্টা হয়েছে বলে তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৪

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫০:৫৮


২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১