• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:১৮:২৫ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

হাকিমপুর উপজেলায় কামাল হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

৮ মে ২০২৪ রাত ০৮:৪১:৩৬

হাকিমপুর উপজেলায় কামাল হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মোটরসাইকেল প্রতীকে কামাল হোসেন রাজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ২২ হাজার ২৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলিফোন প্রতীকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ। তিনি পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। এ ছাড়াও আনারস প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট। এছাড়া পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন ও পারুল নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা দুই জনেই বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

Ad
Ad

৮ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৩৬টি।

Ad

বুধবার সন্ধা ৭টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শিমুল সরকার বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ৩৩৬ জন। ভোট পড়েছে ৫৪ দশমিক ৫৯ শতাংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us