• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৫০:২৩ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

কালাইয়ে ৪ জুয়াড়ি গ্রেফতার

২০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৪:৫০

কালাইয়ে ৪ জুয়াড়ি গ্রেফতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে ৪ জুয়ারি ও  একজন চুরির আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি  নিশ্চিত করেছেন। এর আগে ১৭ এপ্রিল বিকেলে কালাই উপজেলার উদয়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলো, উপজেলার উদয়পুর গ্রামের শাহ সুলতান (৫০), লুৎফর রহমান বল্টু (৫৪), হাসান আলি ভুট্টু (৪৬), শুকটিগাড়ি গ্রামের আবুল কালাম আজাদ (৪০) ও চুরি মামলার আসামি মাত্রাই ইউনিয়নের ভাউজার পারা গ্রামের তোফাজ্জল হোসেন।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর গ্রামের একটি বাগানের ভিতরে কতিপয় জুয়ারি টাকার বিনিময়ে তাস ও টাকা দিয়ে খেলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। বাকিরা পালিয়ে গেলেও পুলিশ ৪ জুয়ারীকে গ্রেফতার করে হাতেনাতে। এ সময় তাদের কাছ থেকে খেলার তাস ও নগদ ১ হাজার ৪৭০ টাকা  উদ্ধার করা হয়।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, আসামিরা পেশাদার জুয়ারি। দীর্ঘ দিন ধরে তারা এলাকার বিভিন্ন জায়গায় জুয়ার আসর পরিচালনা করে আসছে। তারা একে অন্যর সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us