• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:৪৪ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:২৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ও পাগলা নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। ৬ এপ্রিল শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ও দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মারা যায় তারা।

Ad

নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দু’জন হল- রাধানগর কলোনীর আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩) ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২)। অন্য শিবগঞ্জ উপজেলার তর্তিপুরের পিয়াঙ্কা।

Ad
Ad

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ও ফায়ার সার্ভিসের টিম লিডার ফরিদ উদ্দীন জানান, দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুলসহ আরও দুজন। তারা বল নিয়ে খেলছিল। এমন সময় চারজনই স্রোতের তোড়ে ভেসে যায়। দু’জন সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় জিহাদ ও আজিজুল। পরে বেলা ৩ টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে সকালে শিবগঞ্জে তর্তিপুরে গোসল করতে নামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পিয়াঙ্কা। এসময় অসাবধানতাবশত ডুবে যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। প্রিয়াঙ্কা রানীহাটি কামার পাড়ার রুপকুমারের মেয়ে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
শ্রীপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪৩

সারজিস আলমকে শোকজ
সারজিস আলমকে শোকজ
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:২৯

জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৩

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র হত্যা, গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে কলেজ ছাত্র হত্যা, গ্রেফতার ৩
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৮



নির্বাচনি ইশতেহারে যা বললেন তাসনিম জারা
নির্বাচনি ইশতেহারে যা বললেন তাসনিম জারা
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৮:০৬

সোনারগাঁওয়ে প্রতিবন্ধীকে হত্যা, গ্রেফতার-৫
সোনারগাঁওয়ে প্রতিবন্ধীকে হত্যা, গ্রেফতার-৫
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৩




Follow Us