• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:১০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

হিলিতে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৪ মার্চ ২০২৩ বিকাল ০৪:৫২:২২

হিলিতে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাহিনুর আলম শাহিন, হিলি প্রতিনিধি:  দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় (হিলিতে)  দিনব্যাপী অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হলরুমে। অনুষ্ঠানটি আয়োজন করেন  হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

কর্মশালায় অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে কি কি করণীয় সে সম্পর্কে আলোকপাত করা হয়। এতে কর্মরত ৪০ জন পরিবার পরিকল্পনা কর্মী ও হাসপাতালের নার্সরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা . গোপী নাথ বসাক, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: হুমায়ন কবির প্রমুখ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩