• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সকাল ১১:১৬:৪৩ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

শার্শায় গাঁজাসহ নারী আটক

১ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৪৪:০৩

শার্শায় গাঁজাসহ নারী আটক

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ আয়না মতি (৪০) নামে এক নারীকে আটক করেছে শার্শা থানার পুলিশ। ৩১ মার্চ রোববার দিবাগত গভীর রাতে উপজেলার লক্ষনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক আয়না মতি শার্শা থানার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।

Ad
Ad

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়ানের হরিণাপোতা গ্রামে দুটি অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘর থেকে বিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অপর অভিযানে পলাতক আসামী মুনসুর হোসেন বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি ট‍্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা ও এক নারীকে আটক করা হয়েছে। আটককে আদালতের মাধ্যমে যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৯:৪১

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:২৬

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪২:৫১


হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৩৫

ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৬:০৩



Follow Us