• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:০৩ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

১৫ মার্চ ২০২৪ দুপুর ০২:১৩:৪৯

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সাভার প্রতিনিধি: সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন নয়াবাড়ী এলাকায় মোটরসাইকেলের পার্টস ও  সার্ভিসিং এর দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুই চাকা বাইক সার্ভিস নামের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের এক্সট্রিম মোটরসাইকেল নামের মোটর পার্টসের দোকানে। খবর পেয়ে সাভার ক্যান্টনমেন্ট, জিরাবো ও সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অগ্নি নির্বাপণে যোগ দেয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আশরাফুজ্জামান রিংকু ও সাইদুল ইসলাম সোহাগ জানান, আগুন কীভাবে লেগেছে তা নিয়ে কোন ধারণা করতে পারছেন না তারা।

জিরাবো ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আবু সাঈদ মাসুম জানান, দোকান দুটিতে কীভাবে আগুন লেগেছে তার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে যাবতীয় মালামাল ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায় বলে জানা ফায়ার সার্ভিস কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৪০

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩৭


হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২৭

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৬



২ কার্গো এলএনজি আনছে সরকার
২ কার্গো এলএনজি আনছে সরকার
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৯:২৯

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮