• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৩:৪১ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

শার্শায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

৯ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৭:৫৮

শার্শায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
অভিযুক্ত ঈমাম হোসেন

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে এক গৃহবধূ (২১)-কে ধর্ষণের অভিযোগে উঠেছে ঈমাম হোসেন (২৮) নামে এক যুবকের রিরুদ্ধে।

এদিকে ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও এ বিষয়ে থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

নির্যাতিতা গৃহবধূর বরাত দিয়ে তার শাশুড়ী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমরা বাড়ির লোকজন ওয়াজ মাহফিল শুনতে যাই। আমার বউমা অসুস্থ বোধ করায় সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে শুয়ে ছিলো। রাত ১০ টার দিকে অভিযুক্ত ইমাম হোসেন প্রথমে বাড়ির সামনের লাইট ভেংগে ফেলে। পরে ঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আমার বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃহবধুর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমাম হোসেনকে ক্লাবে নিয়ে জিজ্ঞেস করলে, সে ধর্ষণ করেছে বলে স্বীকার করে। পরে আমি বিচার করতে পারবো না বলে, তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায় নি। আজ ঘটনাটি জানার সাথে সাথে আমি পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়ি পাঠিয়েছি। তাদের আইনগত সকল সহযোগিতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। তাদেরকে শার্শা থানায় এসে অভিযোগ দেওয়ার জন্য আসতে বলেছি।

তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৩০

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:১৮


যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:০১




আজ শুভ জন্মাষ্টমী
আজ শুভ জন্মাষ্টমী
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৫:০০

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১