• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৮:৩৬:১০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

‘পুলিশের অভিযান জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়, অপরাধীদের বিরুদ্ধে’

১৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৮:৩৬

‘পুলিশের অভিযান জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়, অপরাধীদের বিরুদ্ধে’

যশোর প্রতিনিধি: পুলিশের অভিযান কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়। এ অভিযান সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে। পুলিশ অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করছে। তার অন্য কোনো পরিচয় পুলিশের কাছে মুখ্য নয়। পুলিশের এ শুদ্ধি অভিযান চলছে, চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

Ad

১৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

Ad
Ad

পুলিশ সুপার বলেন, যশোরে আমি যোগদানের আগে যশোর ছিলো অপরাধের আকখা। বাড়ি করতে হলে চাঁদা দিতে হত। আমি এসে প্রতিটি নির্মাণাধীন বাড়িতে চাঁদাবাজদের রুখতে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে ছিলাম। এতে করে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমে এসেছিলো।

তিনি বলেন,  খুন-গুমসহ নানা অপরাধও কমে এসেছিলো। সম্প্রতি নির্বাচনী ডিউটিতে পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশের এ শুদ্ধি অভিযান।

তিনি আরও বলেন, এই শুদ্ধি অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতিপয় ব্যক্তি অপচেষ্টা চালাচ্ছে, সে বিষয়েও পুলিশ সজাগ রয়েছে। কোনো ধরনের অপচেষ্টায় পুলিশ বাধাগ্রস্ত হবে না। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এবং থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ও ডিবির ওসি রুপন কুমার সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৯:০১

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৬

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৩০


৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৫০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০



Follow Us