• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৩৯:৪২ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:৫৫:০৩

টাঙ্গাইলে বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে মো. সাদ নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সাদ উপজেলা কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামের লাবু সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে সরিষার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাদ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মরিয়ম আক্তার হ্যাপি জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় সাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us