• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:১০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজে পিঠা উৎসব উদযাপিত

১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫৯:০৩

ঢাকা কলেজে পিঠা উৎসব উদযাপিত

ঢাকা কলেজ প্রতিনিধি: ' আজি দখিন-দুয়ার খোলা, এসো হে আমার বসন্ত এসো' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বসন্ত বন্দনা গানকে ধারণ করে  ঢাকা কলেজে ফাল্গুন উদযাপন ও পিঠা উৎসব ১৪৩০ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ঢাকা কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ পিঠা উৎসব পালিত হয়।

বসন্ত ও পিঠা উৎসবের উদ্বোধন করে পদ্মশ্রী পদক প্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর সংবর্ধিত অতিথি এবং অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ পিঠা স্টলগুলো ঘুরে দেখেন এবং পিঠা উপভোগ করেন।

এর আগে, বিএনসিসি প্লাটুন আমন্ত্রিত অতিথিকে ঢাকা কলেজের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে।

এ উৎসবে কলেজের ১৯টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগ পিঠার স্টল দেওয়ার মাধ্যমে অংশগ্রহণ করে। বাহারী নাম ও দেশীয় সাজসজ্জায় হরেক রকমের প্রায় অর্ধশতাধিক পিঠাপুলির আয়োজন ছিল পিঠা উৎসবে। এর মধ্যে গ্রামীণ বাংলার ঐতিহ্যকে ধারণ করে কলেজের বাংলা বিভাগের স্টল ছিল বৈচিত্র্যময় আর্কষণীয় সাজসজ্জায় সজ্জিত। প্রতিটি পিঠা স্টলে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

উৎসবে পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল- বিবিখানা পিঠা, মিষ্টি পাতা, ঝিনুক পিঠা, অঙ্কুন পিঠা, নকশি পিঠা,পাটিসাপটা, সুপ পুলি, ভাপা পুলি, চন্দনকুলি, চিতইপিঠা, নারকেল বরফি, চালতাফুল,ঝাল, কামরালগা, দুদ চিতই, নারকেল ফুল, লবঙ্গশাহী, তেলের, মাংসি, পুলি সবঝি, পাকোড়া, চৈ পিটা, ফুলপিঠা, ঝিনুক পিঠা, গোলাপে পিঠা, এলো ঝোলা, ডিম সুন্দরী মুগপাকনা, পাক্কোন, মালপোয়া, কলাবড়া, সরষে বর্তা, নলেন গুড়সহ বাহারী রকমের পিঠা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭

Follow Us