• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৪:০৬ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫

৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১৭:৪১

গলাচিপায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫

 গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুজন হলেন- গলাচিপা উপজেলার গজালীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনির গাজীর ছেলে বেলাল (২২) ও একই ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের রুহুল হাওলাদারের ছেলে রাহাত (২০)। আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।  

পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার (এসপি) সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ইমরান এক্সক্লুসিভ নামে স্থানীয় একটি বাস গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়। পথে বাশবুনিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হন এবং আহত হন ১৫ জন।  ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  

গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩



বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:৫৩

ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৫


যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৩২