• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৯:১৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

দেওপাড়া ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে আলোচনা সভা

১১ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৪৯:৩৭

দেওপাড়া ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে আলোচনা সভা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি : টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ৮নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো: রুহুল আমীন আকন্দ হেপলু এবং ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি  উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ইউনিয়নের ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রুহুল আমীন আকন্দ হেপলুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।

আরও পড়ুন

জমি দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এ সময় আরও উপস্থিত ছিলেন,মো: আব্দুর রহিম সিদ্দিকী (কমল), বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আ.ন.ম বজলুর রহমান (বাহাদুর), ১ম বর্ষপূতি বাস্তাবায়ন কমিটির  আহবায়ক মো: তাহেরুজ্জামান খান তারাসহ সকল ওয়ার্ডের পুরুষ ও মহিলা ইউপি সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন
১৫ নভেম্বর ২০২৬ রাত ০২:০৮:২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪