• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৪১:০২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে জরিমানা

৩১ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৪৯:৩৫

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩০ জানুয়ারি মঙ্গলবার ডোমার রেলস্টেশন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্রে জানায়, ব্যবসায়ী সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও সজিব স্টোর থেকে ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় সাজিদ স্টোরের মালিক সাবুল হোসেন এবং সজিব স্টোরের মালিক সুরমান আলীর কাছ থেকে ৫ হাজার পাঁচশত টাকা করে জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হলেও দোকানে পলিথিন সংরক্ষণ না করার জন্য নির্দেশ দেয়া হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫

Follow Us