• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৩৪:২০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে পৃথক মামলায় তিন জনের যাবজ্জীবন

১৮ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৩৬:২৮

জয়পুরহাটে পৃথক মামলায় তিন জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পৃথক মামলায় আপন দুই ভাইসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

১৭ জানুয়ারি বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

Ad
Ad

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাঁচবিবি উপজেলার কলদপুর গ্রামের অফির উদ্দীনের ছেলে আনিছুর রহমান, তার আরেক ভাই নজরুল ইসলাম ও নওগাঁর বাগবাড়ি চকপ্রাণ গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন আসামিদের ডেকে আনেন। এরপর কুদ্দুসকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

অন্যদিকে, ২০২১ সালের ২০ নভেম্বর জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশানসহ সোহাগকে গ্রেফতার করে সান্তাহার জিআরপি পুলিশ। দীর্ঘ শুনানি শেষে মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯




বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৯:০১

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৬


Follow Us