• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:০৬:৩৪ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে গিয়ে ২ যুবক আটক

১৭ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১৬:৪০

লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে গিয়ে ২ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল বিক্রি করতে গিয়ে ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাছান গাজী শাকিল (২২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

Ad

১৬ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া। এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটক ফাহিম লক্ষ্মীপুর রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর গাজীর ছেলে।

পুলিশ জানায়, আটক ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে আসে। শাকিল অস্ত্রটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বিষয়টি জানিয়েছে। অস্ত্রটির মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তলসহ ১ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে আটক দুই যুবক ঘটনাস্থলে আসে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us