• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ রাত ১১:০০:০৫ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে ১০১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

২২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫:০৩

শিবালয়ে ১০১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে ১০১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪।

আটকরা হলো, বি-বাড়ীয়া জেলার সোহেল মিয়া, মো. মিকাইল ও ইমরান মিয়া।

২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

তিনি জানান, ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শিবালয় উপজেলার পাটুরিয়া ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাজা সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে  ১০ ইউনিট
পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩১:২৬








পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮