• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:০১:১১ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে ইয়াবাসহ আটক ৩

১৭ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:১৮:৫৩

চরফ্যাশনে ইয়াবাসহ আটক ৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকা থেকে ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

১৬ ডিসেম্বর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুলারহাট থানাধীন চর তোফাজ্জল ৩নং ওয়ার্ড দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাস জব্ধ করা হয়।

Ad
Ad

আটকরা হলো, উকিলপাড়া ৭নং ওয়ার্ডের মোঃ হিরন হাওলাদারের ছেলে তালহা হাওলাদার (৩০), গাজীপুরা রোড ২নং ওয়ার্ডের মোঃ সিরাজের ছেলে মেহেদী হাসান (২৪) ও খারকি ৬নং ওয়ার্ডের মোঃ নাসির বেপারী ছেলে মোঃ মিন্টু বেপারী (২৯)।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তিন জনকে আটক করা হয়েছে।

Ad

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুলারহাট থানায় একটি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১









Follow Us