• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৬:৩৪ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

হিলিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

৭ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০১:২৭

হিলিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড এবং উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, দুই হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শুধুমাত্র হাইব্রিড জাতের ধানের ২ কেজি বীজ বিতরণ করা হবে। দুই হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শুধুমাত্র উফশি জাতের ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার প্রত্যকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। আজ এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

উদ্বোধনী দিনে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের কৃষকদের মাঝে জন প্রতি ২ কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাইব্রিড ও উফশি জাত ধানের বীজ ও সার বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার মেজবাহুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহেবুর রহমান, মাজেদুল ইসলাম মাজেদসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২






মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১