• ঢাকা
  • |
  • রবিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৩:০৪:৪৫ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় গুপ্তধন ভেবে মর্টারশেল লুকালেন কৃষক!

২২ জানুয়ারী ২০২৩ সকাল ১১:৩৫:০৬

আখাউড়ায় গুপ্তধন ভেবে মর্টারশেল লুকালেন কৃষক!

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : গুপ্তধন ভেবে মর্টারশেল লুকিয়ে রেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর গ্রামের আবু মিয়া নামের এক কৃষক। বাড়ির আঙিনায় মাটি কেটে একটি টিলা সমান করতে গিয়ে তিনি এটি পেয়েছিলেন।

আঙিনার টিলার মাটি কিছুটা কাটতেই মিললো সোনালী আকারের একটি শক্ত ধাতব বস্তু। চিকচিক করতেই তিনি ভেবে বসলেন হয়তো গুপ্তধন! দেরি না করে কৃষক আবু মিয়া সেই গুপ্তধন নিয়ে রাখেন টিলার পাশের ডোবায়। কিন্তু গুপ্তধনের কথা কি আর লুকিয়ে রাখা যায়! তিনি তো আর জানেন না, চিকচিক করলেই সোনা হয় না। ফলে এই কান থেকে সেই কান। খবর গিয়ে পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের কানে।

Ad
Ad

২১ জানুয়ারি শনিবার বিকালে চেয়ারম্যান শাহজাহান চানপুর গ্রামের লোকজন নিয়ে সেই ধাতব বস্তু ডোবা থেকে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ।

Ad

পুলিশ জানায়, উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশ থেকে আবু তাহের মিয়া মাটি কাটার কাজ করছিলেন। এ সময় ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময়ের এ পরিত্যক্ত মর্টারশেল দেখতে পায়। পরে জানাজানি হলে আখাউড়া থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবেন বলে জানা গেছে।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা ধাতব বস্তুটি একটি মর্টার শেল। সেখান থেকে শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০





মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫০




Follow Us