• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:০৪:২০ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

বিজয় দিবস উপলক্ষে কটিয়াদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৩ রাত ০৮:০৮:৪২

বিজয় দিবস উপলক্ষে কটিয়াদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা (ভূমি) কর্মকর্তা তামারা তাসবিহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রুকসানা আক্তার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩৪




Follow Us