• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩০:৪৪ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

কেন্দুয়ায় সন্ত্রাস-নাশকতার মামলায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

৩১ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:০১:০৫

কেন্দুয়ায় সন্ত্রাস-নাশকতার মামলায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: সন্ত্রাস ও নাশকতার অভিযোগে ৩ মামলায় নেত্রকোণার কেন্দুয়া বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ অক্টোবর রোববার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, রোয়াইলবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য হাফিজুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য স্বপন মিয়া, পৌর ছাত্রদলের সদস্য শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, গড়াডোবা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ওরফে পায়েল।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, গ্রেফতাররা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদেরকে সন্ত্রাস ও নাশকতার তিন মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছে।

সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮



ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩



বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮