• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪০:০৩ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে গাছ থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪ অক্টোবর ২০২৩ সকাল ১১:২৪:৩৪

চরফ্যাশনে গাছ থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে সুমাইয়া (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৩ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাহে আলম মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে। মৃত সুমাইয়া ওই গ্রামেরই বাসিন্দা মো. জামালের মেয়ে।

শিশু সুমাইয়ার মা তাছলিমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় শিশু সুমাইয়া। কিছুক্ষণ পর শিশুটির বাবা জামাল হোসেন বাজার
থেকে বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজা-খুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের কোনে একটি মেহেদী গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন শিশু সুমাইয়াকে। এমন মর্মান্তিক দৃশ্য দেখে বাবা জামাল চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গাছ থেকে শিশুটির মরদেহ নামায়।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ঘটনাটি শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি এবং শিশুর পরিবার ও স্থানীয়দের
সাথে কথা বলেছি। সবকিছু দেখে মৃত্যুর কারণ নিয়ে একটু সন্দেহ হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ যানা যাবে। এ ঘটনায় শশীভূষণ থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭

পূজোর ছুটিতে ফাঁকা রাজধানী
পূজোর ছুটিতে ফাঁকা রাজধানী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:২৮



রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫১