• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৫০:২৩ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে বেসামাল চিৎকার-চেঁচামেচির অপরাধে ১২ কিশোর আটক

৭ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬:৩২

কোম্পানীগঞ্জে বেসামাল চিৎকার-চেঁচামেচির অপরাধে ১২ কিশোর আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলাচলের রাস্তায় বেসামাল চিৎকার-চেঁচামেচির অপরাধে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। ৭ অক্টোবর শনিবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।  

এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলো, বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈকত হোসেন (২২), আবদুল্লাহ আল মামুন (১৮), ২ নম্বর ওয়ার্ডের আহনাফ মাহি (১৮), তাহসিন সালমান (১৮), ৪ নম্বর ওয়ার্ডের মাহমুদুর রহমান জিসান (১৮), ৯ নম্বর ওয়ার্ডের মোনতাকিম হোসেন (১৮), মেহেদী হাসান (১৮), ইসপার হুদা তাবিব (১৮), ৮ নম্বর ওয়ার্ডের মো. ইকবাল তাহসিন (১৮), আরিফুর রহমান (১৮),  ৩ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম (১৮) ও সিরাজপুর ইউনিয়নের আবিদ শাহরিয়ার সিফাত (১৮)।  

পুলিশ জানায়, গভীর রাতে জনসাধারণের চলাচলের রাস্তায় বেসামালভাবে শোর-চিৎকার করাকালে ১২ কিশোরকে আটক করে পুলিশ। পরে শনিবার দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।  

কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আসামিদের বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬