• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই ভাদ্র ১৪৩৩ রাত ০২:২৫:৩১ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

নিউ মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপিত: ফায়ার সার্ভিস

১৬ এপ্রিল ২০২৩ সকাল ১১:৫১:৫৭

নিউ মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপিত: ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক: রাজধানীর নিউ সুপার মার্কেটের অগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।

১৬ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ এই তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। রোববার সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

এরপর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গেও যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৯:০৩