• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৬:২৯ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ছাত্রদল কর্মীকে হত্যার ৯ বছর পর সাবেক এমপির বিরুদ্ধে মামলা

১৬ অক্টোবর ২০২৪ সকাল ০৮:২৬:৩৯

ছাত্রদল কর্মীকে হত্যার ৯ বছর পর সাবেক এমপির বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে ছাত্রদল কর্মী তোফায়েল আহমেদ মিলনকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগে ঘটনার ৯ বছর পর সাবেক এমপি আব্দুল ওদুদ ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ১৬ জনকে আসামী করে মামলার আবেদন করা হয়েছে।

১৫ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করা হয়। নিহত ছাত্রদল কর্মী তোফায়েল আহমেদ মিলনের চাচা ও রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রহমত আলী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

মামলায় সাবেক এমপি ও র‍্যাবের সাবেক ডিজি ছাড়াও আসামী করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসীন আলী, শ্রমিকলীগ নেতা মো. জাকারিয়া, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কায়েম, মোস্তাক ইসলাম পিন্টু, রাজশাহী র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার মোবাশ্বের রহিমসহ আরও স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

এজাহারে উল্লেখ করা হয়, ছাত্রদল কর্মী মিলনকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশে ২০১৫ সালের ১৯ নভেম্বর বাড়ি থেকে র‍্যাব সদস্য পরিচয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ১৩ দিন পর ২ ডিসেম্বর পাশের গ্রামে মিলনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মামলার বাদী বিএনপি নেতা রহমত আলী জানান, বিএনপি পরিবারের সন্তান হওয়ায় ও ছাত্রদল করায় মিলনকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থানা ও আদালতে বারবার যোগাযোগ করলেও মামলা নেয়া হয়নি। পরিস্থিতি অনুকূলে আসায় এখন মামলার আবেদন করা হয়েছে। আশা করি, সুষ্ঠু তদন্ত হলে ন্যায়বিচার পাব।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম জাকারিয়া বলেন, মামলার আবেদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২