• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৮:৪৪ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

১৬ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৪:৪৬

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে মো. আল আমিন (৩৬) নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৯৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত রাখা হয়েছে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। ১৫ নভেম্বর শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে, শামীম ওসমানপুত্র একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া (৫৫), ৩ নম্বর ওয়ার্ডের শাহজালাল বাদলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মামলার এজাহার থেকে জানা যায়, ৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভুক্তভোগীসহ জুলুম বিরোধীদের উপর অতর্কিত হামলা চালায় এই মামলার আসামিরা। ওই সময় জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি বর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার এক পর্যায়ে আল আমিনের ডান হাতে লোহার রডের বারি লেগে হাত ভেঙে গুরুতর আহত হয়ে যান। পরবর্তীতে আহতাবস্থায় ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:১০





সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:৩৯

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৩২