• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৯:২১ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ

১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৫৭:৩০

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ ১ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তার।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল শামীম, কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার মো. ইউনুছ পাটোয়ারী, মো. ইসহাক খন্দকার, মো. শাফায়েত হোসেন, মো. মকবুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তার জানান, ২০২৪-২৫ অর্থ বছরের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৩৫০ জন কৃষকের মাঝে বিনামূল্য আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২