• ঢাকা
  • |
  • শনিবার ৬ই ভাদ্র ১৪৩৩ রাত ১২:০২:৫৮ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে ৫ হাজার কৃষকের মাঝে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ

৮ জুলাই ২০২৪ বিকাল ০৪:৪৫:৫৭

তালতলীতে ৫ হাজার কৃষকের মাঝে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ৫ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৮ জুলাই সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়।

জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৮০০ কৃষকে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়। যেখানে প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়েছে। এছাড়াও ৫০০ কৃষকে নারিকেল চারা দেওয়া হয়। যেখানে প্রতিজন কৃষক ৫ টি করে নারিকেল চারা বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী-উল-কবির, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস, ইউপি সদস্য রতন কুমার বিশ্বাস প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৩৩


শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫২