• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১১:২১:২৯ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব

২৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৩৩:৫২

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

কানপুরে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন তিনি।

Ad
Ad

সাকিব বলেছেন, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজ খেলেই টেস্ট থেকে অবসরে যাবেন তিনি। তবে সার্বিক অবস্থার প্রেক্ষাপটে দেশে ফিরতে পারলে মিরপুরের হোম অব ক্রিকেটে একটি ম্যাচ খেলে সাদা পোশাকের এই সংস্করণ থেকে অবসরে যাবেন তিনি।

Ad

তিনি আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচই ছিলো এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে খেলে যাবেন ওয়ানডে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us