• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৯:৪২ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

কর্ণফুলী নদীতে পড়ে শিশু নিখোঁজ

১০ ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:০০:৫৭

কর্ণফুলী নদীতে পড়ে শিশু নিখোঁজ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে নৌকা থেকে পড়ে তাহসিন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তাহসিন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে। সে চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল বলে জানান হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম।

Ad
Ad

তিনি বলেন, তাহসিন কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপো এলাকায় নদীতে পড়ে যায়। আমি খবর পাওয়ার পর জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। পরে খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

Ad

এদিকে ঘটনা পর বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছান এবং নৌবাহিনীর ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে আসার জন্য বলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮





গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫


Follow Us