• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৩:১২ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় রাস্তায় খুঁজে পাওয়া শিশুকে পাঠানো হলো বেবী হোমে

১১ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৩৫:৫০

রাঙ্গুনিয়ায় রাস্তায় খুঁজে পাওয়া শিশুকে পাঠানো হলো বেবী হোমে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় রাস্তা থেকে ৮ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে বেবী হোমে পাঠিয়ে দিয়েছে। ৯ জানুয়ারি মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা চৌমুহনী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে ৯৯৯ নম্বরের ফোনে খবর আসে প্রচন্ড শীতে একটি বেওয়ারিশ শিশু রাস্তার পাশে বসে কাঁপছে। ফোন পেয়ে শিশুটিকে থানা হেফাজতে নিয়ে আসার জন্য গোচরা চৌমুহনী যান কয়েকজন পুলিশ সদস্য। পরে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জহির বলেন, শিশুটি তার নাম ইয়ামিন ছাড়া আর কিছুই বলতে পারে না। রাতে শিশুটিকে থানায় আনার পর খাবার দেয়া হয়, রাতে যত্ন করে তাকে রাখা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ১০ জানুয়ারি বুধবার দুপুরে ওই শিশুকে সমাজসেবা কার্যালয়ে বুঝিয়ে দেয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান বলেন, শিশুটিকে চট্টগ্রাম নগরীর বেবী হোমে পাঠিয়ে দেয়া হয়েছে। শিশুটির পরিবার পরিজন না পেলে শিশু পরিবারেই শিশুটি থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৭






রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৫

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০০:০৬

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬