• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৬:০৫ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে খালেদা জিয়া

৮ জুলাই ২০২৪ সকাল ১১:৫৯:১৬

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।

৭ জুলাই রোববার দিবাগত রাত ৪টা ১২ মিনিটে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে ২ জুলাই মঙ্গলবার বিকেলে ১২ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

উল্লেখ, গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮


নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৫২






ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১২:১৩