• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৫:০৭ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু

১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৫২

নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গা উপজেলায় বারুইন নদীতে পড়ে কাবিল (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১২ অক্টোবর সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের বারুইন নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত কাবিল নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ মধ্য পাড়া গ্রামের মো. আদম ও মোছা. হাওয়া দম্পতির ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বারুইন নদীর দক্ষিণ পাড়ে তীরের কাঁদামাটিতে মাথা ও মুখমণ্ডল গোঁজা অবস্থায় এবং বুক থেকে পা পর্যন্ত পানিতে নিমজ্জিত দেখে নদীর উত্তর পাড়ের লোকজন ডাক-চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে কাবিলের মৃত্যু হয়। নিহত কাবিল দীর্ঘদিন থেকে মিরগী রোগে ভুগছিলেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, নদী পার বা পার ঘেঁষে চলাচলের সময় মৃগী রোগের খিঁচুনি উঠে তিনি পানিতে পড়ে যান।

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের জন্য পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮


নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৫২






ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১২:১৩