• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৯:০৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে ৫ লক্ষাধিক টাকার অবৈধ সিগারেটের ফিল্টারসহ ২ যুবক আটক

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:১০:২৬

ফটিকছড়িতে ৫ লক্ষাধিক টাকার অবৈধ সিগারেটের ফিল্টারসহ ২ যুবক আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় চোরাই পথে নিয়ে আসা অবৈধ সিগারেটের ফিল্টারসহ একটি মিনি কার্ভাড ভ্যান আটক করেছে ভূজপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ফারুখ, ফয়েজ ও জামাল নামে তিনজনকে আসামি করে পেনাল কোর্ডে মামলা দায়ের করা হয়েছে।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে দাঁতমারা এলাকা থেকে মিনি কার্ভাড ভ্যানটিকে ধাওয়া করে হারুয়ালছড়ি শান্তিরহাট এলাকায় আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

আটক দাঁতমারা সিকদারকিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মো. ফয়েজকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর আসামি মোহাম্মদ জামাল পলাতক রয়েছে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

পরে ভূজপুর থানা পুলিশ গাড়িটি থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩০ কার্টুন সাদা রঙয়ের সিগারেটের ফিল্টার, ৩৮ হাজার ৪০০ টাকা মূল্যের ৮ কার্টুন লিটন বিড়ি উদ্ধার করে। এছাড়াও হলুদ ও নীল রঙয়ের মিনি কার্ভাড ভ্যানটি (যাহার রেজি নং-চট্ট মেট্রো ন ১১-৮৩০৩) জব্দ করা হয়।

ভূজপুর থানার উপপরিদর্শক মুনাফ জানান, আটক দাঁতমারা সিকদারকিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মো. ফয়েজকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর আসামি হেয়াকো মধ্যমপাড়ার মোহাম্মদ জামাল পলাতক রয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে চোরাই পথে বাগানবাজার ও দাঁতমারা এলাকা দিয়ে অবৈধ মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্যের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে হেয়াকোঁর লোহা জামাল ও আন্ধার মানিক এলাকার গোলাপ হোসেনের নেতৃত্বে একটি চক্র। বিভিন্ন সময় এ চক্রের অনেকে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় মূলহোতারা। আটকরা এই চক্রের সাথে জড়িত বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০