• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৮:৫০ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট

২৫ জুন ২০২৪ সকাল ০৯:৫০:৩৮

রাজাপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনার জেরে এক ব্যবসায়ীকে মারধর করে দোকানে থাকা নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২৪ জুন সোমবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহীম মৃধা বাদি হয়ে এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইব্রাহীম মৃধা উপজেলার আদাখোলা এলাকার আব্দুল মন্নান মৃধার ছেলে। তিনি পুটিয়াখালি বাজারে পোল্ট্রি ফিটের দোকান দিয়ে ব্যবসা করেন।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া এলাকার হেদায়েত নামের এক যুবক ইব্রাহীম মৃধার দোকানে এসে পোল্ট্রি ফিট বাকিতে বিক্রি করে নাকি নগদ টাকায় বিক্রি করে এ কথা জানতে চায়।

Ad

তখন ব্যবসায়ী ইব্রাহীম হেদায়েতকে জানায়, আমি নগদ টাকায় বিক্রি করি। এ নিয়ে কথার কাটাকাটির একপর্যায়ে হেদায়েত ইব্রাহীম মৃধাকে এলোপাথাড়ি মারধর করে এবং দোকানে থাকা ১ লক্ষ ৭০ হাজার টাকা লুটে নিয়ে যায়।

পরবর্তীতে ইব্রাহীমের স্বজনরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন বলেও জানান তারা।

রাজাপুর থানার এসআই বিপুল জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৮:১৮







নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:০৯



Follow Us