• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:১৮:৪৫ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

৯ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:২৭:১৭

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।

৯ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে।

সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপের অগ্রভাগে এর কেন্দ্রবিন্দু ছিল এবং গভীরতা প্রায় ৭০ কিলোমিটার বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। (খবর আরব নিউজের)

আরও পড়ুন

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব আটকে দিল সিনেট

ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।

এর আগে, গত ২ ডিসেম্বর মিন্দানাওয়ে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং সংক্ষিপ্তভাবে সুনামির সতর্কতা জারি করা হয়। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রিং অব ফায়ার হচ্ছে তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭






যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১