• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:১০:৪১ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিলার উপর সন্ত্রাসী হামলা

২৬ মে ২০২৪ দুপুর ০১:৪৭:১৮

মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিলার উপর সন্ত্রাসী হামলা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী কহিনুর বেগম শিলার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মাথা ও বাম হাতে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন তিনি।

২৫ মে শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ফকির কান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে । প্রতিপক্ষ প্রার্থী ফাতেমা বেগম সাজুর ছেলে সোহাগ ও সবুজের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী কহিনুর বেগম।

গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তাকে রক্ষা করতে গেলে কাছাকাছি থাকা মোটরসাইকেল ড্রাইভার বাবলু আহত হয়।

ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীর উপর হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানান তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল হক। যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে পুলিশ সতর্ক অবস্থানে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩