• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:০০ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় পুকুরে বিষ দিয়ে অর্ধ লাখ টাকার মাছ নিধন

২৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:১৫:৩০

রাঙ্গুনিয়ায় পুকুরে বিষ দিয়ে অর্ধ লাখ টাকার মাছ নিধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাছকে খাবার দিতে গিয়ে এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন ভুক্তভোগীরা। রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

পুকুরটিতে চাষ করা রুই, কাতল, মৃগেল, পাঙাশ, তেলাপিয়া, সরপুঁটিসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আনুমানিক ৬-৭ মণ মাছ মারা গেছে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা বেশি হবে বলেন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মোহাম্মদ বক্কর বলেন, ‘এখানে ২টি পুকুর রয়েছে। আমরা ১৫ জন বন্ধু দুই বছরের জন্য বর্গা হিসেবে পুকুর দুটি নিয়েছিলাম। অনেক টাকা খরচ করে পুকুর দুটিতে মাছ চাষ করি। আমরা কারও কোনো ক্ষতি করিনি। মাছ চাষ করে যা লাভ হতো, সেই লাভের কিছু অংশ আমরা এলাকার মাদ্রাসা ও গরিব মেয়ের বিয়েতে দিয়ে থাকি। বুধবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করায় মাছগুলো মরে ভেসে ওঠেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার উপযুক্ত বিচার এলাকাবাসী ও আল্লাহর কাছে দিলাম।’

অন্যদিকে এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দেবেন বলে জানান অপর ভুক্তভোগী মোহাম্মদ আলম মাস্টার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:৪৯

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক
অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০:২২

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩০:৪৫

‘মক্কায় হামলা মহাপাপ’
‘মক্কায় হামলা মহাপাপ’
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৫০

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯:৩৪



হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৫৪