• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:০০:৩৫ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে নদী পাড়ের মাটি বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

৩০ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:০১:১১

বড়াইগ্রামে নদী পাড়ের মাটি বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে মো. মোখলেস হোসেন নামে এক জনকে ১ লক্ষ টাকা জরিমানা ও মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৮ ডিসেম্বর শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগর ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে মো. মোখলেস নামে এক জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। অভিযান পরিচালনা সময়ে সার্বিক সহায়তা করেন বড়াইগ্রাম থানার চৌকস পুলিশ টিম। এসময় ওই অভিযুক্ত ব্যক্তি জরিমানার টাকা নগদে পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২