• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৩:৪৯ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপীসহ বাংলাদেশি আটক

১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১৩

পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপীসহ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টার দায়ে ফাইম সাইদ আহমেদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (পঞ্চগড়-১৮ বিজিবি) সদস্যরা। আটক ফাইম সাইদ আহম্মেদ ঢাকা রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে।

এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি টাকা, আমেরিকান ডলার, চায়না ইউয়ান, ভারতীয় রুপিসহ প্রায় ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। ১০ জানুয়ারি শুক্রবার সকালে ভিনদেশি টাকাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।

Ad
Ad

এর আগে বৃহস্পতিবার রাতে ব্যাটালিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি।

Ad

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলী এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এর পর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোন উত্তর দেয়নি ওই ব্যক্তি।

এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩টি ১০০ ডলারের নোট, ৫ হাজার ৫১০ ভারতীয় রুপির বিভিন্ন নোট ও ৫৭৩৭ চায়না ইউয়ান জব্দ করা হয়। এছাড়া ওই ব্যক্তির সাথে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানায় বিজিবি।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ওই ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় আমাদের বিজিবির টহল দল তাকে আটক করে। আটকের পর আইনি ব্যবস্থা গ্রহণে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪




Follow Us